চট্টগ্রামে জামায়াতের তিন নেতাকর্মী আটক
চট্টগ্রামের পাহাড়তলী ও বাকলিয়া এলাকা থেকে জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার তিনজন হলেন- পাহাড়তলী থানা জামায়াতের আমীর ডা. শাহাদাত হোসেন (৪৯) এবং বাকলিয়া এলাকার জামায়াতকর্মী সাইফুর রহমান সালেহ (২৬) ও ওমর ফারুক (৪৫)।
পাহাড়তলীর ওসি সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহাদাতের বিরুদ্ধে থানায় পাঁচটি নাশকতার মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে উত্তর কাট্টলী এলাকার তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি বলেন, ‘নাশকতার প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে’ অভিযান চালিয়ে পুলিশ ওই দুইজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আবদুল লতিফ হাট এলাকার গিয়াস উদ্দিন কলোনির এক বাসা থেকে বিপুল পরিমাণ উগ্র মতবাদের বই উদ্ধার করা হয়।
ওই বাসাটি বাকলিয়া থানা জামায়াতের কার্যালয় হিসেবে ব্যবহার করা হত জানিয়ে ওসি বলেন, “জামায়াতকর্মী ওমর ফারুক এর আগে ২০১৫ ও ২০১৭ সালেও বিশেষ ক্ষমতায় আইনের মামলায় দুইবার গ্রেপ্তার হয়েছিলেন।”
