২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম বন্দরে ট্রেইলারের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2018, 02:24 PM

Updated : 19 Aug 2022, 02:50 PM

রোববার সকালে বন্দরের ১৩ নম্বর জেটিতে এ দুর্ঘটনা ঘটে বলে বন্দর সচিব ওমর ফারুক জানান।

নিহত আবু জাফর (৫৫) বেসরকারি বার্থ অপারেটর এফ কিউ খানের নিয়োগ করা শ্রমিক ছিলেন।

বন্দর সচিব বলেন, সকালে কাজ করার সময় একটি ট্রেইলারের ধাক্কায় আবু জাফর আহত হন। অন্য শ্রমিকরা তাকে প্রথমে ডক শ্রমিক হাসপাতালে, পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, বেলা পৌনে ১১টার দিকে আবু জাফরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।