২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত-শিবিরের দুই কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া থেকে জামায়াত-শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে নাশকতা-ভাংচুর ও অগ্নিসংযোগের মামলা রয়েছে বলে পুলিশের দাবি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2018, 07:19 PM

Updated : 19 Aug 2022, 02:50 PM

শনিবার সকালে লোহাগাড়া থানার কাজীপাড়া থেকে দুইজনকে গ্রেপ্তারের কথা জানান সংশ্লিষ্ট থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার।

গ্রেপ্তাররা হলেন- মোহাম্মদ জিয়াবুল (৩০) ও মোহাম্মদ ইকবাল (২৮)। দুইজনই লোহাগাড়া চরম্বা আতিয়ার পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ কর্মকর্তা কাজী মাসুদ জানান, দুইজনের বিরুদ্ধে লোহাগাড়া এলাকায় নাশকতা, অগ্নিসংযোগ ও ভাংচুরের ১১টি মামলা রয়েছে।