চট্টগ্রামে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের নন্দনকাননে ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে নগরীর কোতয়ালী থানাধীন নন্দনকানন দুই নম্বর গলিতে একটি ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় পড়ে যান শ্রমিক হাবুল হোসেন (২৫)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, গুরুতর আহত হাবুলকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাবুল আইস ফ্যাক্টরি রোডের রেল কলোনির বাসিন্দা।
