লবণের আড়ালে ইয়াবা পরিবহন
চট্টগ্রামে লবণের সঙ্গে ৩৫ হাজার ইয়াবা পাচারের সময় একটি ট্রাক আটক করেছে র্যাব।
নগরীর বাকলিয়া এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ট্রাকটি আটক করা হয় বলে র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার করা হয় ট্রাকচালক আমিনুর ইসলাম (২২) ও তার সহকারী মাশফুকুর ইসলাম ওরফে স্বপন (১৯) নামে দুইজনকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াবা পাচারের তথ্য পেয়ে র্যাব-৭ এর একটি দল শাহ আমানত ব্রিজ সংলগ্ন নবাবখান কলোনির মসজিদের সামনে তল্লাশি চৌকি বসায়।
এসময় কক্সবাজার থেকে চট্টগ্রাম আসা লবণবাহী ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে রাখা ৩৫ হাজার ইয়াবা জব্দ করা হয় বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
