২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় গ্রেপ্তার ১

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ছাত্রলীগ কর্মী মামুনুর রশিদ মামুন হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2018, 01:25 PM

Updated : 19 Aug 2022, 02:40 PM

গ্রেপ্তারকৃত ওমর (২১) কর্ণফুলী থানার শাহ মীরপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মকবুল আহমেদের ছেলে।

মঙ্গলবার ভোরে কিশোরগঞ্জের কুলিয়ার চরে তার খালার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম মহানগর পুলিশের কর্ণফুলী জোনের সহকারী কমিশনার জাহেদুল ইসলাম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মামুন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ওমর। মামুনকে কুপিয়ে হত্যার সময় সে ঘটনাস্থলে ছিল।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়উটান ইউনিয়নের শাহমীর পুর ৫ নম্বর ওয়ার্ডের জমাদরপাড়া এলাকায় স্থানীয় আবু তাহেরের ছেলে মামুনকে কুপিয়ে হত্যা করা হয়।

ওই ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে আবদুল আজিজ (২৩) নামে মামুনের এক সহযোগীও আহত হন।

শাহমীর পুর ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজিম উদ্দিন সেদিন জানিয়েছিলেন, মামুন কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। এর জেরে এ ঘটনা প্রতিপক্ষরা ঘটাতে পারে।

পুরনো খবর:

কর্ণফুলীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা