২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুবক খুনের ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা

নগরীর লালখান বাজার মতির্ঝনা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগনেতাসহ ৩০ জনকে আসামি করে মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2018, 08:30 PM

Updated : 19 Aug 2022, 02:40 PM

রোববার গভীর রাতে চট্টগ্রামের খুলশী থানায় করা এ হত্যা মামলায় সোমবার সন্ধ্যা পর্যন্ত এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি শেখ মো. নাসির উদ্দিন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত মো. দিদারের বাবা নুরুল ইসলাম ৩০ জনের নামে মামলাটি করেছেন। এতে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবুল হাসনাত বেলাল এবং তৌহিদ মুরাদ রয়েছেন।

ওসি নাসির উদ্দিন জানান, এ পর্যন্ত মামলার আসামি সালাউদ্দিন লাভলু ও নুরুল ইসলাম নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সালাউদ্দিনও ওই হামলায় আহত হন।

গত শনিবার সন্ধ্যায় লালখান বাজার মতিঝর্ণা এলাকায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে খুন হন মো. দিদার (২৫)।

নিহত দিদার লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারী। এ হত্যা মামলার আসামি আবুল হাসনাত বেলালের সঙ্গে দিদারুল আলম মাসুমের বিরোধ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুরনো খবর:

কথা কাটাকাটির জেরে চট্টগ্রামে যুবক খুন