২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দোকানে অভিযানে উদ্ধার ৫০০ সচল সিম

চট্টগ্রামে একটি দোকানে অভিযান চালিয়ে ৫০০টি সচল সিম উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2018, 10:30 AM

Updated : 08 Apr 2022, 07:06 PM

রোববার রাতে নগরীর রেয়াজউদ্দিন বাজারের বাহার মার্কেটের সিদ্দিক এন্টারপ্রাইজে সিমগুলো পাওয়া যায় বলে কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক আফতাব হোসাইন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ওই দোকানের মালিক মিজানুর রহমানকে (২৭) গ্রেপ্তার করা হয়।

“এগুলোর মধ্যে ৩০০টি গ্রামীণফোন ও ২০০টি টেলিটক অপারেটরের সচল সিম ছিল।”

আফতাব বলেন, “আমাদের কাছে সংবাদ ছিল দোকানটিতে ভুয়া নিবন্ধিত বিভিন্ন অপারেটরের সচল সিম বিক্রি করা হয়। সে প্রেক্ষিতে অভিযান চালাই।

“এসব সিম ব্যবহার করে বিভিন্ন মানুষ অপরাধমূলক কাজ করে। যেগুলো সন্ধান করা আইন-শৃঙ্খলা বাহিনীর বেগ পেতে হয়।”

মিজানুরের বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।