চট্টগ্রামে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
চট্টগ্রামে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে বন্দর দুই নম্বর গেইট এলাকায় এক ঘটনা ঘটে।
নিহত মো. রাজীব (২৫) কুমিল্লার ধর্মপুরের বাসিন্দা। তিনি ট্রাকচালকের সহকারী ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে রাজীব বন্দর দুই নম্বর গেইট এলাকার একটি পুকুরে গোসল করতে নেমে তালিয়ে যান।
“স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
