চট্টগ্রামে নালায় মিলল অজ্ঞাতপরিচয় শিশুর লাশ
চট্টগ্রামের ফিরিঙ্গী বাজার এলাকায় নালা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান।
আনুমানিক আট বছর বয়সী মেয়েটির পরিচয় জানা যায়নি।
পুলিশ পরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়েটির গলায় চেইন ও ডান হাতে চুরি ছিল।
“কয়েকদিন আগে সে মারা গেছে। শরীর পচে যাওয়ায় কিছুই বোঝা যাচ্ছে না।”
লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
