চট্টগ্রামে ছিনতাই মামলার আসামি ছুরিসহ গ্রেপ্তার
চট্টগ্রামের সদরঘাট থানার সাহেব পাড়া এলাকা থেকে তিনটি ছুরিসহ ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুর রহিম ওরফে তুফান (২২) শরিয়তপুর জেলার নড়িয়া থানার পণ্ডিতসর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার সাহেব পাড়ার এক বাসায় তিনি ভাড়া থাকতেন।
ওসি বলেন, “সে দুর্ধষ ছিনতাইকারী। নগরীর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে ছিনতাই ও অস্ত্র আইনের দুটি মামলা রয়েছে।”
ছুরিসহ গ্রেপ্তারের ঘটনায় তুফানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
