২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খুনের আসামি জামায়াতকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের পুলিশ এক ডজন মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে; যিনি জামায়াত ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2018, 03:56 PM

Updated : 08 Apr 2022, 07:01 PM

রোববার ভোরে সাতকানিয়া উপজেলার পশ্চিম গাটিয়াডাঙ্গা এলাকা থেকে দিদারুল আলম ওরফে ইমনকে (৩০) গ্রেপ্তার করা হয় বলে সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন জানান।

তিনি বলেন, ইমনের বিরুদ্ধে হত্যা, অবৈধ অস্ত্র, বিষ্ফোরক, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা রয়েছে থানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “ইমন জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী। ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে সাতকানিয়া এলাকায় বিভিন্ন নাশকতার সঙ্গে যুক্ত ছিল সে।”

গোপন সংবাদের ভিত্তিতে ভোরে গাটিয়াডাঙ্গায় ইমনের বাড়ির এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।