চট্টগ্রামের বহদ্দারহাটে অগ্নিকাণ্ড
চট্টগ্রামের বহদ্দারহাটে আগুন লেগে একটি তোশকের কারখানা ও দুটি টিনশেড ঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নিউটন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয়
আগুনে বহদ্দারহাট মোড়ের জননী মেট্রেস নামের একটি গদি-তোশকের কারখানা এবং কাঁশবন হোটেলের কর্মচারীদের বসবাসের দুটি মেস ঘর পুড়ে গেছে বলে জানান তিনি।
এ অগ্নিকাণ্ডে কেউ হাতহত না হলেও আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা দেন ফায়ার সার্ভিস কর্মকর্তা নিউটন দাশ।
তিনি জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
