চট্টগ্রামে ছাত্র শিবিরের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে ইসলামী ছাত্র শিবিরের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে সদরঘাট, অভয়মিত্র ঘাট ও বাকলিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন।
তার মোবাইলে পুলিশের ওপর এবং সরকারি স্থাপনায় হামলার নির্দেশনা ছিল বলে জানান তিনি।
ওসি নেজাম বলেন, “তাকে জিজ্ঞাসাবাদ করে অভয়মিত্র ঘাট থেকে আরও চারজনকে আটক করা হয়। পরে তাদের নিয়ে অভিযান চালিয়ে বাকলিয়া থানায় ওয়াজিয়া পাড়ায় এক মেস থেকে আরও আটজনকে ধরা হয়।”
