২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ধর্ষককে পিটিয়ে পুলিশে দিয়েছে জনতা

চট্টগ্রামে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2018, 07:00 PM

Updated : 08 Apr 2022, 06:57 PM

রোববার দুপুরে খুলশী থানাধীন লালখান মতিঝর্ণায়েএক ভ্যানচালকের ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেন মোহাম্মদ হারুণুর রশিদ (৪৫) নামের এক ব্যক্তি।

স্থানীয়দের বরাত দিয়ে খুলশী থানার এসআই নুর উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চকলেটের প্রলোভন দেখিয়ে ওই শিশুকে নিজের বাসায় নিয়ে ধর্ষণ করে হারুণ।

“ওই শিশুর চিৎকারে স্থানীয়রা গিয়ে হারুণকে গণপিটুনি দিয়ে পুলিশে তুলে দেয়।”

শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, শিশুটিকে হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।