২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে নিখোঁজের ১১ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

ফটিকছড়িতে নিখোঁজের ১১ দিন পর এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2018, 09:31 PM

Updated : 19 Aug 2022, 02:32 PM

শনিবার দুপুরে উপজেলার সমিতির হাট ইউনিয়নের উত্তর নিশ্চিন্তাপুরের দীঘির পাড় এলাকা থেকে মঈন উদ্দিন (৩১ ) নামের ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।

ফটিকছড়ি থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নানুপুর বাজারের ব্যবসায়ী মঈন উদ্দিন দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে গত ২১ অগাস্ট নিখোঁজ হন।

“চাচার খোঁজ না পেয়ে ভাতিজা একটি সাধারণ ডায়রিও করেছিলেন।”

শনিবার দুপুরে দীঘির পাড়ের ঝোপ থেকে তার মঈন উদ্দিনের গলিত লাশ উদ্ধার করা হয় জানিয়ে ওসি জাকের বলেন, পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেছেন।

“ধারণা করছি অপহরণের পরপরই মঈন উদ্দিনকে হত্যা করা হতে পারে।”

লাশ ময়না তদেন্তর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে ওসি।

উত্তর নিশ্চিন্তাপুর গ্রামের নুরুল আলমের ছেলে মঈনের স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে।

এ ঘটনায় মঈনের স্ত্রী একটি হত্যা মামলা করেছেন।