২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ তিন ‘মাদক কারবারীকে’ গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2018, 01:37 PM

Updated : 19 Aug 2022, 02:32 PM

শনিবার সকালে ও ভোরে নগরীর কে সি দে রোড এবং সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকা থেকে হাইওয়ে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

গ্রেপ্তার তিনজন হলেন- মো. ফরিদ মিয়া (২২), মো. আব্দুল্লাহ (২০) ও মো. সালেহ জহুর লিটন (৩৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কে সি দে রোড থেকে ফরিদ মিয়া ও আব্দুল্লাহকে আটক করা হয়।

“পরে তাদের তল্লাশি করে টিস্যু পেপার মোড়ানো অবস্থায় ফরিদের প্যান্টের পকেট থেকে দুই হাজার ৮৫০ পিস ও আব্দুল্লাহর পকেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।”

এদিকে সোনাইছড়ির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে বাস যাত্রী সালেহ জহুর লিটনকে ৬০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় বলে জানান বার আউলিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আহসান হাবিব।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে ফরিদ ও আব্দুল্লাহর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তপন কান্তি শর্মা বাদি হয়ে কোতোয়ালী থানায় ও লিটনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা করা হয়েছে।