২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় অস্ত্রসহ এক যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2018, 07:38 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

উপজেলার আমিলাইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বুধবার রাতে শাহাদাৎ হোসেন (২২) নামে এ যুবককে ধরে পুলিশে দেওয়া হয়।

শাহাদৎ ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহাদাতের কাছ থেকে উদ্ধার করা এলজিটি সে নিজের কোমরে রেখে ঘুরে বেড়াত এবং মানুষকে হুমকি-ধমকি দিত। গত রাতে প্রতিবেশীদের সাথে উদ্ধত্যপূর্ণ আচরণ করায় লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদাৎ পুলিশকে জানিয়েছেন, তিনি জাহাজে চাকরি করেন। ঈদের ছুটিতে বাড়ি এসেছেন। বাড়ি আসার পর কামরুল নামে তার এক বন্ধু দেশীয় তৈরি এলজিটি তাকে রাখতে দেন।

শাহাদাতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামাল হয়েছে বলে জানান ওসি রফিকুল।