২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতে ৭৬ গাড়ির বিরুদ্ধে মামলা ও জরিমানা

চট্টগ্রামে শতাধিক পরিবহনের কাগজপত্র তল্লাশি করে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতে মামলা করা হয়েছে ৭৬টি গাড়ির বিরুদ্ধে এবং জরিমানা আদায় করা হয়েছে প্রায় এক লাখ টাকা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2018, 05:46 PM

Updated : 11 Oct 2022, 12:35 PM

বৃহস্পতিবার নগরীর টাইগার পাস মোড়ে দুইটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “সকালে নগরীতে চলাচলকারী বিভিন্ন ধরনের শতাধিক গাড়ির কাগজপত্র তল্লাশি করা হয়।

“এগুলোর মধ্যে বিভিন্ন অভিযোগে ৭৬টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি ৯৮ হাজার চারশ টাকা জরিমানা আদায় করা হয়েছে।”

এছাড়াও ফিটনেস না থাকায় দুইটি বাস ও একটি হিউম্যান হলার জব্দ করা হয়েছে বলেও জানান মঞ্জুরুল।

সড়কের শৃঙ্খলা আনতে এ অভিযান চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।