২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে দুই ভাই হত্যায় মামলা, আসামি ৩৪

সীতাকুণ্ডে যুবলীগকর্মী দুই ভাই হত্যায় ৩৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2018, 09:39 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

মঙ্গলবার সন্ধ্যায় মামলাটি করেছেন নিহতদের বড়ভাই সেলিম উদ্দিন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলামকে। 

পরিকল্পিতভাবে সাইদুল ইসলামের নেতৃত্বে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মামলায় ৩৪ জনের নাম উল্লেখ এবং আরও ১৫-২০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানান সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান। 

সোমবার রাতে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নে জাতীয় শোক দিবসের একটি কর্মসূচি থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে বড় দারোগারহাটে ওজন স্কেলের সামনে হামলায় নিহত হন যুবলীগকর্মী রমজান আলী ও তার ছোটভাই সিজন আলী।

যুবলীগের দুইপক্ষের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

পুরনো খবর:

সীতাকুণ্ডে হামলায় যুবলীগকর্মী দুই ভাই নিহত