২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থী বিক্ষোভ: চট্টগ্রামে মামলায় শিবির-ছাত্রদলের ৪০ জন আসামি

নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রামে চলা আন্দোলনে পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় ৪০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2018, 09:07 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

নগরীর চকবাজার থানায় বুধবার রাতে করা এ মামলায় ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

চকবাজার থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কনস্টেবল সাদ্দাম হোসেন বাদি হয়ে মামলাটি করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

গত ২ অগাস্ট সকালে নগরীর ওয়াসা মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে নগর পুলিশের এক সহকারী কমিশনারের গাড়ি ভাংচুর ও চালককে মারধর করা হয়।

মামলায় বলা হয়, “শিক্ষার্থীদের আন্দোলনে জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঢুকে পড়ে। তারা লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে বিক্ষোভ করার পাশাপাশি গাড়ি ভাংচুর করে। পাশাপাশি চালককেও মারধর করে জখম করা হয়।”

মামলায় ইসলামী ছাত্র শিবিরের ২৮ জন ও যুবদল, ছাত্রদলের ১২ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

পুরনো খবর:

চট্টগ্রামের সড়কেও লাইসেন্স পরীক্ষায় শিক্ষার্থীরা