২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2018, 11:58 AM

Updated : 08 Apr 2022, 06:50 PM

নগরীর একে খান রেল গেইটে বুধবার রাতের এঘটনায় নিহত যুবকটির (২৫) পরিচয় জানতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেল গেইটে ট্রেনের ধাক্কায় যুবকটি আহত হয়। পুলিশের এক সদস্য তাকে হাসপাতালে নিয়ে আসেন।

“হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”