২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাটল ট্রেনে কাটা পড়ে চবি ছাত্রের দুই পা বিচ্ছিন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে এক ছাত্রের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2018, 10:40 AM

Updated : 11 Oct 2022, 12:33 PM

আহত রবিউল আলম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বুধবার সকালে নগরীর ষোলশহর রেল স্টেশনে দ্বিতীয় শাটল ট্রেনে এ ঘটনা ঘটে বলে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শাটল ট্রেন ষোলশহর স্টেশন থেকে ছাড়ার সময় রবিউল দৌড়ে ট্রেনে উঠার সময় হাত ফসকে নিচে পড়ে যান। শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, ট্রেনে কাটা পড়ে রবিউলের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।তিনি ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।