২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতে ১৩৫টি সোনার বার উদ্ধার

চট্টগ্রামে ওমান ফেরত এক বিমানযাত্রীর কাছে ১৩৫টি সোনার বার পাওয়া গেছে, যার আনুমানিক বাজার মূল্য ৬ কোটি টাকার মতো।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2018, 10:43 AM

Updated : 08 Apr 2022, 06:49 PM

রোববার সকালে মাসকাট থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই যাত্রীর ব্যাগে এই সোনা পাওয়া যায় বলে শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন।

মোহাম্মদ জাহেদ (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার সঙ্গে আরও সোনা রয়েছে কি না, সেজন্য তাকে তল্লাশি করা হচ্ছে বলে জানান বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাসকাট থেকে আসা ওই বিমানযাত্রীর ব্যাগ তল্লাশি করে ১৩৫টি সোনার বার পাওয়া যায়। এর ওজন ১৫ কেজির মতো, আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।”

জাহেদের কাছে আরও সোনা থাকতে পারে বলে সন্দেহ শুল্ক কর্মকর্তাদের। সেজন্য তাকে তল্লাশি করা হচ্ছে বলে জানান মাহবুবুর।

পুরনো খবর:

পায়ুপথে লুকিয়ে সোনা পাচার, চট্টগ্রামে আটক ১