বায়েজিদে লেকে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার ডিওএইচএস এলাকার লেকে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
আহসান হাবিব শান (১২) ক্যান্টনমেন্ট ইংলিশ গ্রামার স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
সে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. শহীদুল্লাহর বড় ভাইয়ের ছেলে।
তার বাবা হাবিবউল্লাহ বাহার একটি ওষুধ কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহ জানান, দুপুরে স্কুল থেকে এসে বন্ধুর সাথে সাঁতার কাটতে নেমেছিল শান। এসময় সে পানিতে ডুবে যায়।
তিনি বলেন, “শান আগে কখনও ওই লেকে না নামলেও আজকে প্রথম নেমেছিল। নেমেই পানিতে ডুবে যায়।”
দুই ভাই এক বোনের মধ্যে শান দ্বিতীয় বলে জানান শহীদুল্লাহ।
ফায়ার সার্ভিস বায়েজিদ ফায়ার সার্ভিসের বায়েজিদ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি শিশু পানিতে পড়ে গেছে এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।”
