বায়েজিদে আগুনে পুড়েছে ৯ দোকান
চট্টগ্রামের বায়েজিদে আগুনে নয়টি দোকান পুড়ে গেছে।
বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর রাত ৩টার দিকে আমরা আগুন লাগার সংবাদ পাই। একটি ইউনিটের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ৪টা ২০মিনিটে পুরোপুরি আগুন নির্বাপন করে।”
আগুনে বিভিন্ন মালিকের নয়টি দোকান পুড়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
