২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ি শিশু ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে চবিতে মানববন্ধন

খাগড়াছড়ির পাহাড়ি শিশু পূর্ণা ত্রিপুরাকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2018, 10:59 PM

Updated : 19 Aug 2022, 02:24 PM

মঙ্গলবার দুপুরে ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরের সামনে চবি শাখা ছাত্র ইউনিয়ন এ মানববন্ধন করে।

মানববন্ধন থেকে পাহাড়ে ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তারা বলেন, পাহাড়ে বিদ্যমান ধর্ষণ ও হত্যায় জড়িতদের কঠোর শাস্তির না দিলে এ ধরনের নিপীড়ন ক্রমাগত বেড়েই চলবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ধীষন প্রদীপ চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুর অপুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন চবি শাখার শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী নওরীন, সদস্য প্রত্যয় নাফাক এবং প্রীতিলতা হলের সদস্য জিগনিটি চাকমা।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সহ-সাধারণ সম্পাদক সুপন চাকমা প্রমুখ।