২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বাসা থেকে ইয়াবা উদ্ধার র‌্যাবের

চট্টগ্রামে এক বাসা থেকে ইয়াবা উদ্ধারের পর র‌্যাব বলছে, বাসাটি এক পুলিশ সদস্যের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2018, 02:03 AM

Updated : 19 Aug 2022, 02:24 PM

বাকলিয়া থানার এসআই খন্দকার সাইফুদ্দীন বাসাটি ভাড়া নিয়ে ইয়াবার কারবার করতেন বলে র‌্যাবের দাবি।

সোমবার রাতে নগরীর পশ্চিম বাকলিয়ার হাফেজ নগর এলাকার হাজী গোফরান উদ্দিন মুন্সী বাড়ি থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাসাটিতে অভিযান চালানো হয়। এতে উদ্ধার করা ইয়াবার পরিমাণ অন্তত ১৫ হাজার হতে পারে।

“এসআই সাইফুদ্দীন পরিবার নিয়ে অন্য জায়গায় থাকলেও তিনি বাসাটি ভাড়া নিয়ে ইয়াবার কারবার করতেন।”

সাইফুদ্দীনকে এখনও আটক করা হয়নি। অভিযান চলছে বলে জানান এএসপি মিমতানুর।