৪৪টি চোরাই ফোনসহ দোকানি আটক
৪৪টি চোরাই মোবাইল ফোনসহ চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার থেকে এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে নগরীর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে নাছির উদ্দিন মাহমুদ (৩৮) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
রিয়াজ উদ্দিন বাজারের রিজুয়ান কমপ্লেক্স ভবনের ‘মোবাইল ভিলেজ’ দোকানের মালিক নাছির উদ্দিন মাহমুদ চট্টগ্রামের সাতকানিয়া থানার সোনাকানিয়া গ্রামের আবু ছাইদ চৌধুরীর ছেলে।
চোরাই মোবাইল ফোন ছাড়াও তার কাছ থেকে মোবাইলের আইএমইআই নম্বর ভাঙ্গায় ব্যবহৃত দুটি ল্যাপটপও উদ্ধার করেছে পুলিশ।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার নাছির স্বীকার করেছে বিভিন্নজনের কাছ থেকে চোরাই মোবাইল কিনে নেয় সে।
“তারপর মোবাইলগুলোর আইএমইআই নম্বর ভেঙ্গে রিয়াজউদ্দিন বাজারের বিভিন্ন দোকানে বিক্রি করে দেয়।”
এ ঘটনায় এসআই ইমদাদ হোসেন চৌধুরী একটি মামলা করেছেন।
