চট্টগ্রামের ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন।
নিহত কাজী আমিরুল ইসলাম সিরাত (২১) আর্ন্তজাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তার বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যুগ্গাছড়ি।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের কুমিরায় এঘটনা ঘটে বলে চট্টগ্রাম জিআরপি থানার ওসি মোস্তাফিজ ভূইয়া জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলন, “ওই শিক্ষার্থী কুমিরা স্টেশনের কাছে সকালে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে।”
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ইংরেজি বিভাগের প্রধানসহ শিক্ষার্থীরা এসে সিরাতের লাশ গ্রহণ করেন বলে রেল পুলিশের এই কর্মকর্তা জানান।
