২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোহাগাড়ায় ৮২ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া থেকে ৮২ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2018, 11:26 PM

Updated : 08 Apr 2022, 06:46 PM

রোববার বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নের খানদীঘি নামক স্থানে একটি মাইক্রোবাস তল্লাশি করে এসব ইয়াবা পাওয়া যায়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (সদর) রেজাউল মাসুদ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা ভক্সি তল্লাশি করে এসব ইয়াবা পাওয়া যায়।”

গ্রেপ্তার আবদুল কাদের মাতুব্বর (৫৫) ফরিদপুর জেলার সদরপুর থানার বাসিন্দা।

তার বিরুদ্ধে ফরিদপুরে মাদক আইনে দুটি মামলাও রয়েছে বলে পুলিশ জানায়।