২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ২ দিন পর সীতাকুন্ডে খালে লাশ মিলল কিশোরের

নিখোঁজ হওয়ার দুই দিন পর চট্টগ্রামের সীতাকুন্ডে একটি খালে এক কিশোরের লাশ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2018, 04:37 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

বৃহস্পতিবার দুপুরে কুমিরা ইউনিয়নের কাজীপাড়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফায়ার সর্ভিস কুমিরা স্টেশনের কর্মকর্তা আব্দুল্লাহ হারুণ পাশা।

সোনাপাড়া গ্রামের সগির আহমেদের ছেলে রাহাত (১৩) কুমিরা আবাসিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল সে।

হারুণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাজী পাড়া খালে মঙ্গলবার বন্ধুদের সাথে সাঁতার কাটার সময় পানির স্রোতে ভেসে যায় রাহাত। সেদিন থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খালে সন্ধান চালিয়েও তার লাশ পায়নি।

“বৃহস্পতিবার যে স্থান থেকে রাহাত নিখোঁজ হয় তার থেকে আধা কিলোমিটার দূরে লাশ ভেসে উঠে।”  

লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।