২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্ট ডেল্টায় ‘বিজনেস ফেয়ার’

চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) বিজনেস ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 09:37 PM

Updated : 19 Aug 2022, 02:22 PM

বুধবার নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় স্থায়ী ক্যাম্পাসে ইডিইউ’র স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়।

মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইডিইউ’র উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান বলেন, মেলায় যেসব শিক্ষার্থী নিজেরা কিছু উপস্থাপন করার চেষ্টা করেছেন, তারাই একদিন আমাদের বাংলাদেশকে বিশ্বের দরবারে নতুনভাবে পরিচিত করবে, পাল্টে দেবে অর্থনীতি।

“জীবনে প্রতিষ্ঠা পেতে হলে চাই লক্ষ্য স্থির করা, সুনির্দিষ্ট পরিকল্পনা ও চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা। ইডিইউর শিক্ষার্থীরা সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে নতুনত্ব সৃষ্টি করবে-এমন প্রত্যাশা সবার।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডিইউ’র ট্রেজারার অধ্যাপক সামস উদ দোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া, অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, ড. মোহাম্মদ রকিবুল কবীর, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, প্রক্টর অনন্যা নন্দী, স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের কোঅর্ডিনেটর ফাহমিদা আকতার প্রমুখ।

এর আগে সকালে মেলা উদ্বোধন করেন চিটাগং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক লুৎফা সানজিদা।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান।

মেলায় মোট ৩০টি দল নিজেদের তৈরি নানা পরিকল্পনা, উদ্ভাবন ও ব্যবসায়িক পণ্য নিয়ে হাজির হন। এতে প্রথম হয় রিনিউ, দ্বিতীয় কারলি কিউজ ক্রিয়েশনস ও তৃতীয় হয় গ্রুপ দ্য ইকুয়িলিব্রিয়াম পয়েন্ট।