২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

চট্টগ্রামে পাঁচ যুবককে গ্রেপ্তার পর পুলিশ বলছে তারা পেশাদার ছিনতাইকারী। তাদের কাছ থেকে চারটি ছুরিও জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 04:15 PM

Updated : 19 Aug 2022, 02:22 PM

কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকা থেকে বুধবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নয়ন (২৫), জামাল ওরফে জাম্বু (৩২), সুমন (২১), আল ইসলাম (৩৫) ও আব্দুল ওরফে কালু (১৮)।

কোতোয়ালির ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নয়ন ও কালুর বিরুদ্ধে দুইটি, জামালের বিরুদ্ধে চারটি ও সুমনের বিরুদ্ধে পাঁচটি মামলা আছে।

তারা পেশাদার ছিনতাই ও ডাকাত দলের সদস্য দাবি করে ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের আরও কয়েক সঙ্গী পালিয়ে যায়।

তারা ছিনতাই ও ডাকাতির উদ্দেশ্যে স্টেশন রোডে জড়ো হয়েছিল বলে ওসির ভাষ্য।

গ্রেপ্তারদের বিরুদ্ধে এসআই ইমদাদ হোসেন চৌধুরী একটি মামলা করেছেন।