বোয়ালখালীতে পাহাড়ি ঢলে ভেসে গেছেন শ্রমিক
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পাহাড়ী ঢলে পড়ে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ভান্ডালজুড়ি খালে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মো. শফি (৩৬) করলডেঙ্গা দুই নম্বর ওয়ার্ডের লুধি শিকদার পাড়ার বাসিন্দা।
দশ নম্বর করলডেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল হক মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে কয়েকজন সহযোগীসহ শফি খাল পাড় হয়ে পাহাড় থেকে আসছিলেন। সেসময় স্রোতে টানে শফি ভেসে যান।
স্থানীয়রা জানান, করলডেঙ্গা পাহাড়ে স্থানীয় লোকজনের করা বাগানে অনেকে কাজ করেন। ভান্ডালজুড়ি খাল পাড় হয়ে পাহাড়ের বাগানগুলোতে যেতে হয়।
বছরের অধিকাংশ সময় ভান্ডালজুড়ি খালে হাঁটু পানি থাকলেও বর্ষায় বৃষ্টিতে ও পাহড়ি ঢলে খালে পানি বেড়ে যায় এবং তীব্র স্রোত থাকে।
