২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক ৫ চবি শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের সময় হাতেনাতে পাঁচ শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে প্রক্টরিয়াল বডির সদস্যরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2018, 04:41 PM

Updated : 19 Aug 2022, 02:19 PM

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এরা হলেন- বাংলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এনামুল হাসান খান ও আবদুল্লাহ আল তামজিদ, একই শিক্ষাবর্ষের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের মাঈনুদ্দিন আমানুল্লাহ এবং শিক্ষা ও গবেষণা বিভাগের সুমন ত্রিপুরা ও অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের রবিউল ইসলাম আপেল।

চবির সহকারী প্রক্টর লিটন মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কিছূ শিক্ষার্থীর বিরুদ্ধে হলে বসে গাঁজা সেবনের অভিযোগ আসে আমাদের কাছে। অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে সোহরাওয়ার্দী হলের ১৫১ নম্বর রুম থেকে হাতেনাতে পাঁচজনকে আটক করা হয়।

এরপর তাদের হাটহাজারী পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।