২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

নগরীর আমবাগান এলাকা থেকে অস্ত্রসহ ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2018, 08:27 PM

Updated : 11 Oct 2022, 12:29 PM

গ্রেপ্তার মো. শাহজাহান (৪৪) ভোলার চরফ্যাশনের বাসিন্দা; থাকেন নগরীর বড়পোল এলাকায়।

শাহজাহানের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী ও খুলশী থানায় মোট আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তার কাছ থেকে একটি এলজি, চারটি কার্তুজ ও একটি একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক ইলিয়াস খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত পৌনে ১২টার দিকে আমবাগান রেল ক্রসিং এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় দ্রুতগতির একটি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়।

“সেটি না থেমে পালানোর চেষ্টা করলে কনস্টেবল মো. হানিফ খানের মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে উল্টে যায়। পরে অটোরিকশার চালক শাহজাহানকে উদ্ধার করা হয়।

“শাহাজাহান জিজ্ঞাসাবাদে জানিয়েছে নগরীর হামজারবাগে ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হয়ে পাহাড়তলির দিকে যাচ্ছিল সে।”

পুলিশ কর্মকর্তা ইলিয়াস খান বলেন, “শাহজাহান জানিয়েছে তার ছিনতাইকারী দলের অন্য দুই সদস্য হলেন নজরুল ইসলাম (৩০) ও মো. জাকির (৪০)।

“ওই দু’জনকে ধরতে অভিযান চলছে। শাহজাহানের বিরুদ্ধে কোতোয়ালী থানায় তিনটি এবং খুলশী থানায় পাঁচটি মামলা আছে। এসব মামলায় বিভিন্ন সময় সে গ্রেপ্তারও হয়েছে।”

এই ছিনতাইকারী দলের তিন সদস্যের বিরুদ্ধে খুলশী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।