২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গায় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বন্দর নগরীর পতেঙ্গার কাটগড় এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2018, 08:45 PM

Updated : 19 Aug 2022, 02:16 PM

শনিবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রিপন (২৭) ।

রিপন বগুড়া জেলার সারিয়াকান্দি থানার মো. আরিফুলের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাটগড়ের নেভি কবরস্থান সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের ১৪ তলা থেকে পড়ে রিপন গুরুতর আহত হন।

“বেলা আড়াইটার দিকে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”