২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামের নগরীর ডাঙ্গার চর সংলগ্ন কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2018, 07:04 PM

Updated : 19 Aug 2022, 02:16 PM

শনিবার বিকালে কর্ণফুলী থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আনুমানিক ৩৫ বছর বয়সী যুবকের লাশ নদীতে ভাসতে দেখে নৌবাহিনীর সদস্যরা আমাদের খবর দেন।

“পরে লাশটি উদ্ধার করা হয়। পাঁচ-ছয় দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। শরীরে পচন ধরেছে।”

মরদেহটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজহাসপাতালে পাঠানো হয়েছে।