২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোংরা পরিবেশ: দুই রেস্তোরাঁর জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে দুইটি রেস্তোরাঁকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2018, 08:42 PM

Updated : 19 Aug 2022, 02:15 PM

বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন চন্দ্র দে লালদীঘি এলাকার গোবিন্দাস ও কেসিদে রোডের গোবিন্দ হোটেলকে জরিমানা করেন।

প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, এক ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে বুধবার রেস্তোরাঁ দুইটিতে অভিযান চালানো হয়।

অভিযানে দুই রেস্তোরাঁয় নোংরা ও অস্বাস্থ্যকর রান্নাঘর এবং নোংরা ও বাসি খাবার পরিবেশনের প্রমাণ মেলে।

এ অপরাধে ভোক্তা অধিকার আইনে রেস্তোরাঁ দুইটিকে আট হাজার করে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠান দুটি আগামী ১৫ দিনের মধ্যে রান্নাঘর সংস্কার এবং পচাবাসি খাবার বিক্রি না করার অঙ্গীকার করেছে আদালতের কাছে।