২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে বন্ধ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক যোগাযোগ

টানা বৃষ্টিতে চট্টগ্রামের নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় রাঙামাটির সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2018, 12:35 PM

Updated : 11 Oct 2022, 12:27 PM

মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট এই বৃষ্টিপাত আরও একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বেলা ১২টা থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ২৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

হাইওয়ে পুলিশ রাউজান থানার ওসি আব্দুল করিম জানান, টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে রাউজানের বিভিন্ন স্থানে পানিতে রাস্তা তলিয়ে গেছে।

“এজন্য সকাল থেকে রাঙামাটির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।” 

এদিকে বরাবরের মতোই নগরীর চকবাজার, হালিশহর, আগ্রাবাদ সিডিএসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।

সকাল থেকে স্কুল-কলেজ ও অফিসগামী যাত্রীদের পড়তে হয়েছে বেশি ভোগান্তিতে।

টানা বৃষ্টিতে যান চলাচলও অনেক কম নগরীর বিভিন্ন সড়কে।