২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে রেডিসনে বিশেষ আয়োজন

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে বিভিন্ন ধরনের খাবারের বিশেষ আয়োজন করেছে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চিটাগং বেভিউ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2018, 10:07 PM

Updated : 19 Aug 2022, 02:15 PM

প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিশেষ এই খাবারের আয়োজনে থাকছে চকলেট, কেক, কব স্যালাড, ফ্রাইড চিকেন, হাম বার্গারের মতো খাবার।

এর বাইরেও রয়েছে চিকেন টেরেইন, ইটালিয়ান ড্রেসিং, রেড ক্যাবেজ, ম্যাংগো শ্যুটার, ক্রাফট কর্ন, ক্রিম অব সি ফুড চাউডা, হোয়াইট চকোলেট ব্রাউনি, ক্রিম ক্যারামেল, চিকেন পাইনাপেল সালসা, স্পেনিশ ভে-সহ নানা খাবারের আয়োজন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার ‘হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে’ শিরোনামের এ খাবারের আয়োজনে থাকছে ১৫০ থেকে দুইশ পদের মতো খাবার।

আমেরিকান খাবারের সম্ভারের বুফে ডিনার দুই হাজার ৯৫০ টাকায় উপভোগ করতে পারবেন। সিটি ব্যাংকের এমএক্স কার্ড ও স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের নির্দিষ্ট সিরিয়ালের ক্রেডিট কার্ডের গ্রাহকরা পাবেন বাই ওয়ান গেট ওয়ান অফার।

রেডিসন ব্লু চিটাগং বে ভিউর পঞ্চম তলার ‘এশিয়ান ফিউশনে’ ওইদিন সন্ধ্যা ছয়টা থেকে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত এ আয়োজন চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।