চট্টগ্রামে শিশুসহ দুজনের মৃত্যু
চট্টগ্রামের হালিশহর ও বন্দর এলাকায় পৃথক দুই ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নগরীর হালিশহর থানাধীন বিডিআর খালের পাশে নির্মাণাধীন ১০ তলা ভবনে রংয়ের কাজ করার সময় পড়ে গিয়ে মোহাম্মদ আক্তার (২৮) নামে এক শ্রমিক মারা যান।
আক্তার ডবলমুরিং থানাধীন মিস্ত্রী পাড়া, তালপট্টী এলাকার আবদুল হালিমের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিদ্দিক কোম্পানির মালিকানাধীন ১০ তলা ভবনে রংয়ের কাজ করার সময় সাততলা থেকে পড়ে যান আক্তার। তাকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে বন্দর থানাধীন চন্দ্রপাড়া মমতাজ কলোনিতে পুকুরে গোসল করতে নেমে বেলা ১১টার দিকে নয় বছর বয়সী শিশুটির মৃত্যু হয়।
মারা যাওয়া সুইটি (০৯) ওই এলাকার মোহাম্মদ হারুণের মেয়ে।
এএসআই শীলব্রত জানান, ওই শিশু সকালে গোসল করতে পুকুরে নামলে ডুবে যায়। তাকে উদ্ধঅর করে হাসপাতালে আনলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
