চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত
চট্টগ্রাম নগরীর পশ্চিম বাকলিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল (ফাইল ছবি)
মঙ্গলবার রাত ১০টার দিকে পশ্চিম বাকলিয়া বাদশা মিয়া সড়কে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে নিজের বাসায় বিদ্যুতের সুইচ অন করতে গিয়ে রুবেল বিদ্যুৎস্পৃষ্ট হন।
“রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
