২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাই মোবাইলের কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামে চোরাই মোবাইল ফোন কেনাবেচার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2018, 07:51 PM

Updated : 19 Aug 2022, 02:10 PM

মঙ্গলবার বিকালে পুরাতন স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আলাউদ্দিন (৩০) নগরীর বানিয়া টিলা এলাকার বাসিন্দা।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলাউদ্দিন স্টেশন রোড এলাকায় ফুটপাতে চোরাই মোবাইল বেচাকেনা করেন।

“বিকালে চোরাই সেট বেচাকেনা হচ্ছে এ সংবাদ পেয়ে কোতোয়ালী থানার একটি দল পুরাতন স্টেশন এলাকায় অভিযানে যায়। পুলিশ দেখে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর সময় তাকে আটক করা হয়।

“পরে তার হাতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ব্রান্ডের ১৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় আলাউদ্দিন মোবাইলগুলো চোরাই বলে জানায়।”  

নগরীর পুরাতন স্টেশন এলাকায় বিভিন্ন ধরনের চোরাই ও পুরনো মালামাল কেনাবেচার ভাসমান দোকান রয়েছে।

গ্রেপ্তার আলাউদ্দিনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪১৩ ধারায় মামলা হয়েছে বলে জানান ওসি মহসিন।