চারতলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
চট্টগ্রাম নগরীর নেভি হাসপাতাল গেট এলাকায় চারতলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল তিনটার দিকে ওই ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল জহুরা (৫) ওই এলাকার নুরুল ইসলামের মালিকানাধীন ভবনের বাসিন্দা জাহেদুল ইসলামের মেয়ে।
তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনের ছাদে খেলার সময় অসাবধানতায় শিশুটি নিচে পড়ে যায়।
“বিকাল সাড়ে তিনটার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
