২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকের মামলায় চট্টগ্রামে ২ জনের সাজা

তিন বছর আগে ইয়াবাসহ গ্রেপ্তারের এক মামলায় দুই জনকে পাঁচ বছর করে সাজা দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2018, 07:05 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

বুধবার চট্টগ্রাম বিভাগীয় জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা এই রায় দেন।

দণ্ডিতরা হলেন- রোমেল দে ও ইব্রাহিম খলিল। দুইজনই পলাতক।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারাদণ্ডের পাশাপাশি দুই আসামিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও একমাসের সাজা দিয়েছেন আদালত।”

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২৮ অগাস্ট নগরীর হাজারি গলি থেকে ইয়াবাসহ রোমেল দে ও ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করে পুলিশ। দুইজনের কাছে ১০০টি করে ইয়াবা পাওয়া যায়। 

ওই ঘটনায় করা মামলায় ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।