২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামলীর এসি বাসে ৩৩ হাজার ইয়াবা, চালক ও সহকারী আটক

চট্টগ্রামে বিশেষ কৌশলে ইয়াবা পাচারের সময় শ্যামলী পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাসের চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2018, 04:03 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

বুধবার দুপুরে শাহ আমানত সেতু এলাকা থেকে বাসটি তল্লাশি করে সাড়ে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান।

গ্রেপ্তারকৃত দুজন হলেন- বাস চালক মো. শুক্কুর (৪৪) ও সহকারী মো. ফারুক (২৯)।

মিমতানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্যামলী পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী এলাকায় বাসটি তল্লাশি করা হয়।

“এসময় চালক ও সহকারীর কাছ থেকে কিছু ও বাসের ব্যাগ রাখার বক্সে বিশেষ কৌশলে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।”