২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বোর্ডে ফেল করা ৫১ জন পুনঃনিরীক্ষণে পাস

এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে চট্টগ্রাম বোর্ডের ৫২৯ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2018, 12:48 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

এদের মধ্যে ফেল করা ৫১ জন পাসের তালিকায় উঠেছেন; জিপিএ-৫ পাওয়ার তালিকায় উঠেছেন ৪৮ জন; গ্রেড পরিবর্তন হয়েছে মোট ৪৫০ জনের।  

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক তাওয়ারিত আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য এবছর ২৩ হাজার ৩৮০ জন পরীক্ষার্থী আবেদন করেছিল। এজন্য ৫৩ হাজার ৫১০টি উত্তরপত্র পুনরায় নিরীক্ষণ করা হয়েছে।

“আবেদনকারীদের মধ্যে ৪৫০ জনের গ্রেড পরিবর্তন করা হয়েছে। প্রকাশিত ফলাফলে অনুত্তীর্ণ আসলেও পুনঃনিরীক্ষণে ৫১ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছে।”

তাওরিত জানান, ফেল করেছিলেন এমন একজনও পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেয়েছেন।  

গত ৬ মে সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

এবছর চট্টগ্রাম বোর্ডে পাশের হার ছিল ৭৫ দশমিক ৫০ শতাংশ। যা গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা।

প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল আট হাজার ৯৪ জন। পুণঃনিরীক্ষণে এর সাথে নতুন করে আরও ৪৮ জন যোগ হল।

পুরনো খবর:

পাঁচ বছরে সর্বনিম্ন পাসের হার চট্টগ্রামে