২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তিন হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম শহরে তিন হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2018, 07:16 PM

Updated : 08 Apr 2022, 06:27 PM

মঙ্গলবার নগরীর পাথরঘাটা আশরাফ আলী রোডের পূরবী সিনেমা হলের সামনে ছায়ানীড় ভবনের গেইট থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।

গ্রেপ্তার তিনজন হলেন- ফয়েজুল আলম (৩৮), শাহাদাত হোসেন খোকন (৩৭) ও রুপনা আক্তার (৩০)। তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল পুলিশ জব্দ করেছে। 

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের তল্লাশি করে তিন হাজার ইয়াবা পাওয়া যায়।

গ্রেপ্তার রুপনার স্বামী হাসানুল হককে গত ১০ এপ্রিল দুই হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।